তাজিয়া মিছিল, শোকর্যাালি, কোরআন তিলাওয়াত, দোয়া-মাহফিল ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আশুরা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনের মুসলিম হলে শাহাদাতে কারবালা উপলক্ষে চট্টগ্রামে শোক সমাবেশ করেছে বিশ্ব সুন্নী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন।
পবিত্র আশুরা উপলক্ষে সকালে রাজশাহীর কামরুজ্জামান চত্বর থেকে একটি শোকর্যাালি বের হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এছাড়া সন্ধ্যায় শাহমাখদুম দরগায় রোজাদারদের জন্য ইফতার ও ফায়ারব্রিগেড মোড়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যশোরে তাজিয়া মিছিল ও শোকর্যামলি বের করেছে শিয়া সম্প্রদায়। পবিত্র আশুরা উপলক্ষে খুলনায় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও পাড়ায় পাড়ায় শিরনি বিতরণ করা হয়েছে।
এদিকে, দিবসটি উপরক্ষে তাজিয়া মিছিল, শোকর্যাালী মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার, ফরিদপুর, ফেনী, রাজবাড়িতেও।