সরকারের আন্তরিক প্রয়াসে বহুল প্রতীক্ষিত এশিয়ান হাইওয়ের বাংলাদেশ অংশের কাজ সেনাবাহিনী আগামী মাসের মধ্যে শুরু করবে—বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে মিয়ানমার-বাংলাদেশের ঘুমধুম সীমান্তের মিসিং লিংক এর নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ সড়ক নির্মাণের ফলে ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও চীনের সঙ্গে আঞ্চলিক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
এর আগে সকালে কক্সবাজারের বালুখালী থেকে মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এশিয়ান হাইওয়ের চার লেনের সংযুক্ত সড়কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: