জেলার খবর

টাঙ্গাইলে ট্রাক চাপায় ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ জন যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মধুপুর উপজেলার বেকারকোনা এলাকার জনি মিয়া (২০), একই উপজেলার দেওলাবাড়ী এলকার আব্দুল খালেক (৪২), ঘাটাইল উপজেলার খিলগাতি এলাকার মালেক ড্রাইভার (৬০) ও মধুপুরের আনোয়ার হোসেন (২৫) ।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, মধুপুরগামী অটোরিকশাটি রক্তিপাড়া বাজার পার হওয়ার পরই টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৩ জন মারা যান।

আহতদের মধ্যে আনোয়ার হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আহত ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ