জেলার খবর

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরশাদ ব্যাপারী নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দেড় টার দিকে গোয়ালন্দ পৌরসভার সীমান্তবর্তী মনজুর আহমেদের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

আরশাদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খা পাড়ার শাহজুদ্দিনের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া কবরস্থান এলাকা থেকে আরশাদকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে মনজুর আহমেদের ইটভাটার কাছে অস্ত্র গুলি লুকানো আছে। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আরশাদের সহযোগীরা ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর আরশাদের সহযোগীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ