জেলার খবর

বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

বিএসএফ
বিএসএফ

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে নিহত মনিরুল ইসলামসহ কয়েকজন গরু আনতে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মনিরুলকে ধরে নিয়ে যায় বিএসএফ।

জওয়ানদের নির্যাতনে এক পর্যায়ে মারা যায় মনিরুল। পরে তার মরদেহ সীমান্ত নদী ইছামতির তীরে ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা।

সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ মরদহেটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ