দীর্ঘ তিন মাসের বর্ষাবাস শেষে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির চাকমা ও বাঙালী বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করছে।
এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন বিহারে পুজা-অর্চনা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্টপরিস্কার দান ও ধর্ম নির্দেশনা দেয়া। সন্ধ্যায় বিহারগুলোতে ফানুস ওড়ানো হবে।
এদিকে, আগামীকাল মারমা জনগোষ্ঠীরা ওয়া বা ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: