জেলার খবর

কিশোরগঞ্জে দাপটের সঙ্গে চলছে ফিটনেস-লাইসেন্সবিহীন যান

ফিটনেস-লাইসেন্সবিহীন যান
ফিটনেস-লাইসেন্সবিহীন যান

কিশোরগঞ্জের সড়কগুলোতে দাপটের সঙ্গে চলছে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন। নিয়ম নীতি তোয়াক্কা না করেই বেপরোয়া ভাবে চলাচল করা এসব যানবাহনের কারণে সড়কগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেয়ার।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কিশোরগঞ্জ বিআরটিএ এর তথ্য অনুযায়ী জেলায় লাইসেন্সকৃত ৪৪টি বাস, দুই হাজার ৫৮০টি সিএনজি চালিত আটোরিকসা, ৩টি প্রাইভাট কার ও ৩টি মাইক্রবাস ও ৯ হাজার ১৭১টি মোটরসাইকেলসহ ছোট বড় মিলিয়ে মোট ১২ হাজার ৩৩৭টি যানবাহন রয়েছে।

অথচ জেলা সড়ক পরিবহন সমিতির তথ্য অনুযায়ী বিভিন্ন সড়কে শুধু বাস চলছে প্রায় ৩০০। মাইক্রবাস ৫ শতাধিক, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে পাঁচ হাজারেরও বেশি। চলাচলকারী মোটর সাইকেলের বেশিরভাগই লাইসেন্স বিহীন।

কয়েক হাজার টমটম, নসিমন, করিমন আর ব্যাটারিচালিত অটোরিকসা চলছে সম্পূর্ণ অবৈধভাবে। ফিটনেসবিহীন ভারী যানবাহনগুলো চলানো হচ্ছে ঘষামাজা ও রং করে। এগুলোর কারণে শুধু পরিবেশ দূষণ বা যানজটই হচ্ছে না। নানা অপরাধ মূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে এসব অবৈধ যানবাহন।

কিশোরগঞ্জ সার্কেল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মো. নূরুজ্জামান বলেন, এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে ভ্রাম্যমান আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ