চট্টগ্রামের সীতাকুণ্ড ও নোয়াখালীতে বৃহস্পতিবার আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৭ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পৌরসভা এলাকায় একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় আর আহত হন দুই জন।
এছাড়া, উপজেলার ভাটিয়ারিতে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হেল্পার নিহত হয়েছে। এতে আহত হয় একজন।
এদিকে, বুধবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ির নদনা ইউনিয়নে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়। আহত হন ৪ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: