বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আন্তর্জাতিক বৌদ্ধিস্ট পর্যটন সম্মেলনের টেকনিক্যাল ট্যুরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শন থেকে পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
পরে মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তিনি।
এ সময় পর্যটনমন্ত্রীর সঙ্গে ছিলেন ভুটানের পর্যটন ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী লিয়নপো নরভো ওয়াংচুক, ইউএনডব্লিউটিও-র মহাসচিব তালিব রিফাইসহ ১০ দেশের সাতজন মন্ত্রীসহ আঠারো সদস্যের প্রতিনিধি দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: