বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি নেতাকর্মীর সংশ্লিষ্টতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আজগুবি ও অসত্য নয়—সঠিক সময়ে এর ব্যাখ্যা দেয়া হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ভারত সরকারের অর্থায়নে শিলাইদহে একটি স্থাপনা নির্মাণের প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। এরইমধ্যে এর নকশা তৈরি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফসহ স্থানীয় নেতাকর্মীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: