জেলার খবর

সিলেটে অস্ত্রসহ ২ শিবিরকর্মী গ্রেপ্তার

সিলেট
সিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জে অস্ত্র, হাতবোমা ও জিহাদি বইসহ শনিবার দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নন্দন কান্তি ধর সাংবাদিকদের বলেন, ভোরে উপজেলার নিজামপুর ও হাঁটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলো- উপজেলার নিজামপুর এলাকার রুম্মান মিয়া (২১) ও হাঁটুভাঙ্গা এলাকার মোজাম্মেল হোসাইন (২০)। দুজনেই শিবিরকর্মী।

তাদের দেয়া তথ্যানুসারে উপজেলার আশিঘর ও হাঁটুভাঙ্গা এলাকার দুটি বাড়ি থেকে ১০১ হাতবোমা, দুইটা পাইপগান ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে নিজামপুর এলাকা থেকে রুম্মানকে এবং তার দেয়া তথ্যে সকাল ৭টার দিকে হাঁটুভাঙ্গা এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। এ দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে হাতবোমা, পাইপগান ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নাশকতরার উদ্দেশ্যে অস্ত্র ও বোমাগুলো জড়ো করা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ