জেলার খবর

কিশোরগঞ্জে পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে ধান

ধান ক্ষেত
ধান ক্ষেত

কিশোরগঞ্জে পাতামোড়ানো পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে রোপা আমন জমির ধান। পোকার আক্রমণে অনেক জায়গায় জমির একটি অংশের ধান পুরো ঝলসে গেছে। আবার কোথাও কোথাও হলুদ বা লাল হয়ে নষ্ট হয়ে গেছে পুরো জমির ধান। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কিশোরগঞ্জ সদর উপজেলা, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, করিমগঞ্জ ও কটিয়াদী উপজেলার বিস্তীর্ণ এলাকায় রোপা আমন ধানের চাষ করেছেন কৃষকরা। তবে জমিতে ধানের শিষ বেরুনোর সময় পাতামোড়ানো পোকার আক্রমণে অধিকাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে।

ধান বেরুনোর আগ মুহূর্তে পাতামোড়া রোগে আক্রান্ত হয়ে জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

পোকা দূর করতে কৃষকরা বিভিন্ন কীটনাশক ব্যবহার ও কৌশল অবলম্বন করেও কোনো সুফল পাচ্ছেন না।

অনেকেই ঋণ নিয়ে জমিতে ধান চাষ করায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

এদিকে, পোকা দূর করতে কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা।

জানা গেছে, এ বছর কিশোরগঞ্জে ৭৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ