যশোরে বেগুন ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমণ দেখা দিয়েছে—এর ফলে ফলন আসছে না আক্রান্ত গাছগুলোতে। আক্রান্ত অনেক গাছ আবার মারা যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন বেগুন চাষীরা। স্থানীয় চাষীরা এ রোগকে তুলসি মদ্দা ও মাইক রোগ বললেও। কৃষি বিভাগ এ বিষয়ে কিছুই নিশ্চিত করে বলতে পারছে না।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চলতি বছরে যশোর জেলায় ১৪ হাজার ১০৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষবাদ করা হয়েছে। এর মধ্যে বেগুন আবাদ হয়েছে ১৬৭০ হেক্টর জমিতে।
তবে এবার চাষাবাদ করা বেগুন গাছগুলোতে ফুল আসলেও তাতে ফলন আসছেনা। আবার রোগাক্রান্ত হয়ৈ অনেক গাছ হঠাৎ করে মারা যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন চাষীরা।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এমদাদ হোসেন সেন বলেন, মাঠ পর্যায়ে বেগুন চাষে যত্রতত্র হরমন ব্যবহার করায় এ ধরনের সমস্যায় সৃষ্টি হয়েছে। এ ব্যপারে কৃষি গবেষণা কেন্দ্র রোগ নির্নয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
অজ্ঞাত এ রোগ নির্নয় কৃষি বিভাগ দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।