জেলার খবর

সারাদেশে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

গাজীপুর, ঝিনাইদহ ও ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ৩ জন।

গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে কুমার খাদা এলাকায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম নামের এক যুবক মারা গেছে। এসময় ওই স্থান থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে র্যা ব। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভাওয়াল জাতীয় উদ্যোনে কাছে কুমারখাদা এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব -১ এর একটি টহল দল রাত ১টার দিকে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসিরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নামের ওই যুবক গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জের ফরাসপুরে ঘুমন্ত মা মেয়েকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার প্রধান আসামি কামরুল হোসেন র্যা বের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

রোববার গভীর রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা এলাকায় র‌্যাবের একটি দল টহল দিচ্ছিলো। এসময় মোটরসাইকেলে করে তিন আরোহীকে আসতে দেখে র্যা ব তাদের থামার নির্দেশ দেয়। তবে তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যাওয়ার পথে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র্যা বও পাল্টা গুলি ছুঁড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে কামাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলিসহ পিস্তল উদ্ধার করে।

এছাড়া সকালে রাজধানীর উত্তরখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজিব নামে এক ডাকাত নিহত হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ