ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। মঙ্গলবার গভীর এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত তিনটার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় বন্ধুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়।
তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় চার পুলিশ সদস্য।
ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত পাইপগান ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: