জেলার খবর

মৌলভীবাজারে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বানর

 লোকালয়ে বানর
লোকালয়ে বানর

খাদ্য আর আবাস সংকটের কারণে মৌলভীবাজারে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে শত শত বানর। সংঘবদ্ধ এসব বানরের আক্রমনে অতিষ্ঠ প্রায় আট গ্রামের মানুষ। এ অবস্থা থেকে উত্তরণের আহ্বান এলাকাবাসীর।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে বড়লেখা উপজেলার ধামাই পাহাড়ের বনাঞ্চল উজার হওয়ায় বিভিন্ন বন্য প্রাণী পড়েছে খাদ্য আর আবাস সংকটে। এ পাহাড়ে বসবাসকারী বানরগুলো তাই প্রতিদিন হানা দিচ্ছে পার্শবতী বিভিন্ন গ্রামে।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের হাতলিয়া, সহর পুর, কলাজুরাসহ প্রায় আট গ্রামের মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এ বন্য প্রানীগুলো।

এলাকাবাসি বলেন, ভয়ে দিনে দুপুরে দরজা জানালা বন্ধ করে রাখছেন অনেকেই। বানরের দল হানা দিয়ে নষ্ঠ করছে ক্ষেতের ধান, বাড়ির ফসলাদি এবং বিভিন্ন শাক সবজির মাঠ।

এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগীরা।

অর্থ বরাদ্ধ না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা যাচ্ছে না বলে জানিয়েছন সিলেট বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী।

এ অবস্থায় কর্তৃপক্ষ দ্রুত বানরগুলোকে সরিয়ে নিয়ে তাদের আবাসস্থল নিরাপদ করতে পারলে লোকালয়ে আসা বন্ধ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ