ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শনিবার ৭ জন মারা গেছেন।
জেলা পুলিশ সুপার মইনুল হক সাংবাদিকদের বলেন, ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি পেছন থেকে এসে একে ধাক্কা মেরে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসযাত্রীদের দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় মারা যান চার জন পরে একজন। দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: