তথাকথিত আন্দোলন ব্যথ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন এ মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মজিবুল হক।
শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বনমালা ও তালুটিয়া এলাকায় রেল লাইনের উপর স্থাপিত মানুষবিহীন দুটি লেভেল ক্রসিংয়ে ফ্লাসিং লাইট ও ওয়ার্নি বেল স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, বিদেশি হত্যার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং গুপ্ত হত্যার জন্য ইন্দন দিয়ে যাচ্ছেন তিনি।
খালেদা জিয়া এবং তার সাথে যারা রাজনীতি করেন তারা জামাত শিবির স্বাধীনতাবিরোধী—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের তিনি উস্কানী দিয়ে দেশে নৈরাজ্য, নাশকতামুলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এসময় মন্ত্রী আরো বলেন, আমি দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই আপনি যতোই নাশকতামূলক কর্মকাণ্ড করেন না কেন, যতই মানুষ হত্যা করেন না কেন, পেট্রোল বোমা মেরে পুলিশ হত্যা করেন না কেন, গুপ্ত হত্যা করেন না কেন, বিদেশি হত্যা করেন না কেন আপনাকে অবশ্যই শেখ হাসিনার নিকট পরাজিত হতে হবে।
এসময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, রেলপথ মন্ত্রণারয়েল সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, ফ্লাসিং লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তির উদভাবক আমিরুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
এ প্রযুক্তির ফলে লেভেল ক্রসিংয়ের ১০০ মিটারের মধ্যে রেলগাড়ি আসলে নিজে থেকে ফ্লাসিং লাইট জ্বলবে এবং ওয়ার্নিং বেল বেজে ওঠবে। এতে করে লেভেল ক্রসিং ব্যবহারকারীরা সাবধান হতে পারবেন।