বরিশালে মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত ৬ জন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ইসমাইল হাওলাদার (৪৫) ও আবুল হাওলাদার (৩৮)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে পিকআপভ্যানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় বরিশালগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের যাত্রী ২ ভাই ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন মাইক্রোবাসের ৬ যাত্রী।
আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: