জেলার খবর

বাঁশখালীর কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কাজ আগামী বছর

কয়লা বিদ্যুৎ কেন্দ্র
কয়লা বিদ্যুৎ কেন্দ্র

চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি উদ্যোগে প্রস্তাবিত ১৩৭০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায় অবকাঠামোগত উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আগামী বছরের শুরুতে বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ শুরু হবে বলে আশা করছেন এস আলম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন।

এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে ঘিরে এখানে কয়েক কোটি টাকার উন্নয়নে কাজ হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

নাসির উদ্দীন বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে ইতোমধ্যে এস আলম গ্রুপ ও চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেপকো-৩ এর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক মাসের মধ্যে জেটি নির্মাণের কাজ শুরুর মধ্য দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে বাঁশখালীর উপকূলবর্তী এলাকাগুলোতে উন্নয়নের ছোয়া লেগেছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এখানে বেড়িবাধ নির্মাণসহ উন্নয়নমূলক অনেক কাজ হওয়ায় খুশি এলাকাবাসী।

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলবর্তী এলাকার বিশাল অংশজুড়ে বিদ্যুৎ সংযোগ নেই। এখানকার অধিকাংশ মানুষ মাছ ও লবণের চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া এলাকায় জমির দাম তুলনামূলকভাবে বেশ সস্তা। তবে সম্প্রতি উপকূলীয় এলাকায় এস আলম কোল পাওয়ার প্লান্ট নামে ১৩৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। জমি কেনার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই এখানকার জমির দাম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ