জেলার খবর

গঠনমূলক রাজনীতিতে ফিরে আসুন খালেদাকে আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে—সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয় বিএনপি চেয়ারপারসন খালদো জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে এ মন্তব্য করেছেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, গঠনমূলক রাজনীতিতে ফিরে আসবেন—তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জন্মদিন উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আশরাফ আরো বলেন, খালেদা জিয়া ভাঙচুর পরিহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।

পরিবেশ না থাকলে কোনো আলোচনায় ফলপ্রসূ হয় না— যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না বলে জানান তিনি।

আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই— আগামী নির্বাচন হবে আর সে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন মন্ত্রী।

টঙ্গী থানা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাহাঙ্গীর আলম।

সমাবেশে জেলার বিভিন্ন এলাকা বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন নিয়ে অংশ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ