মুন্সীগঞ্জের মোক্তারপুরে কারেন্ট জাল তৈরির কারখানায় মঙ্গলবার রাতে বয়লার বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত তিনটার দিকে মোক্তারপুরের সাউদার্ন ফিশিং নেট তৈরির কারখানায় একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে নিহত হন একজন এবং আহত হন ১০ জন।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কারখানার আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও তার পুড়ে গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: