নাশকতার আশঙ্কায় মেহেরপুর, নীলফামারী, যশোর, গাজীপুর ও নড়াইল থেকে বিএনপি-জামাতের ২১৫ নেতাকর্মীকে মঙ্গলবার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতভর নাশকতা প্রতিরোধে মেহেরপুরের বিভিন্নস্থানে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুখ হোসেনসহ বিএনপি-জামাতের ৫৬ নেতা-কর্মীকে আটক করা হয়।
দেশব্যাপী চলমান পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর ৬ উপজেলা থেকে বিএনপি-জামাতের ৫২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এছাড়া, গাজীপুরেও পুলিশ রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামাতের ৯ নেতাকর্মীকে আটক করা হয়।
এদিকে, নড়াইলে নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় জামাতের ৪ নেতাকর্মীসহ ৩২ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: