মুন্সীগঞ্জ, রাজশাহী ও নাটোরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৮ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিরাজদিখানের বালুচর থেকে বেতকাগামী একটি মাহেন্দ্র সকালে বালুচর-বেতকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মাহেন্দ্র উল্টে রাস্তার পাশে পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় ৩ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এদিকে, রাজশাহীতে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে চঞ্চল কুমার সরকার নামে পুলিশের এক সহকারি উপপরিদর্শক গুরুতর আহত হন।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়াও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: