জেলার খবর

বিমানবাহিনীতে যুদ্ধবিমান সংযোজনের প্রক্রিয়া অব্যাহত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি

সরকার বিমানবাহিনীর সাংগঠনিক উন্নয়ন ও পেশাগত নৈপুন্য বৃদ্ধির জন্য যুদ্ধবিমান ও প্রয়োজনীয় যুদ্ধ উপকরণ সংযোজনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

বুধবার দুপুরে কক্সবাজারের দরিয়া নগরে বিমানবাহিনীর ওয়াই এল সি-সিক্স র্যা ডার সংযোজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওয়াই এল সি-সিক্স র্যা ডার সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও জাতির অগ্রগতি ও নিরাপত্তায় আরো সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এসময় কক্সবাজারে বিমানবাহিনীর নতুন অর্ন্তভুক্ত র্যা ডারটি সমুদ্রাঞ্চল তথা মহিসোপান এলাকায় টহলরত বিমানগুলোর সঠিক তথ্য প্রদান ও তাদের চলাচল ও নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলেও জানান আব্দুল হামিদ।

পরে তিনি র্যা ডার স্টেশনের ফলক উন্মোচন করেন এবং ওয়াই এল সি-সিক্স র্যা ডারটি ঘুরে দেখেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ