জেলার খবর

নাশকতার আশঙ্কায় দিনাজপুর-যশোর থেকে আটক ১৪১

আটক
আটক

নাশকতার আশঙ্কায় দিনাজপুর, যশোর ও সাতক্ষীরা থেকে বিএনপি-জামাতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১৪১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে নেয়ার কথা রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে ত দিনাজপুরের ১৩টি থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় যানবাহণে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুরসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি-জামাতের ৩৪জন নেতাকর্মীকে আটক করা হয়।

এদিকে, যশোরের ৮ থানায় রাতভর অভিযান চালিয়ে ৬৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন বিএনপিকর্মী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।

এছাড়া, সকালে সাতক্ষীরায় বিএনপি-জামাতের ২৭ নেতাকর্মীসহ ৪১ জনকে আটক করেছে যৌথবাহিনী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ