জেলার খবর

এবার রংপুরে কুপিয়ে খাদেম হত্যা

রংপুর
রংপুর

রংপুরের কাউনিয়ায় কুপিয়ে মাজারের এক খাদেমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মধুপুর ইউনিয়নের বাজেমুশকুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে নিহত খাদেম রহমত আলী রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। কিছুদূর এগুলে স্থানীয় চৈতার মোড়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। তিনি পীরবাদে বিশ্বাসী বলেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, ফরিদপুরে পোশাক পরা এক কারারক্ষীকে ক্ষুর দিয়ে পিঠে পোঁচ দিয়েছে দুর্বৃত্তরা।

গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলাতেই জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এরপরপরই কাউনিয়ার মধুপুর ইউনিয়নের বাজেমুশকুর গ্রামে এ ঘটনা ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ