জেলার খবর

বগুড়ায় আ’লীগের জনসভা

প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে অধিকার আদায়ে সক্ষম সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে নিজেদের অধিকার আদায়ে সমক্ষ হয়েছে আওয়ামী লীগ সরকার— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বিদেশে বসে আবারো দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কায়েম করার পরিকল্পনা করছে।

বিএনপি-জামাত যদি জ্বালাও-পোড়াও না করে তবে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কাজ করে বলেই দেশের মানুষ শান্তিতে থাকে।

শিক্ষাখাতের নানা উন্নয়ন তুলে ধরে বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

এর আগে দুপুর ২টা ৪০মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া ক্যান্টনমেন্ট থেকে জনসভায় যোগ দিতে রওয়ানা দিয়ে ২টা ৫০মিনিটে জনসভা মঞ্চে গিয়ে পৌঁছান।

পরে ডিজিটাল ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা।

এদিকে, বেলা ১২টা ৫০মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর পরিচালনায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বেলা আড়াইটার মধ্যে জনসভাস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। মাঠে স্থান না পেয়ে হাজার হাজার মানুষ মাঠ সংলগ্ন এলাকা ছাড়াও শহরের সাতমাথা, জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুলের মোড় ছাড়াও বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

জনসভায় সরকারের ভূমি মন্ত্রী সামছুল আলম দুদু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বক্তব্য রাখেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ