জেলার খবর

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বগি লাইচ্যুতি
বগি লাইচ্যুতি

ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন বোনারপাড়া-সান্তাহার রেল পথে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর স্টেশনের কাছে লাইচ্যুত হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ট্রেন লাইচ্যুতের ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে লালমনিরহাট গামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনে যাত্রাবিরতীর পর শুক্রবার সকাল ৭টায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পরে ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছলে পিছনের একটি বগী লাইনচ্যুৎ হয়।

এ সময় চালক দ্রুত ট্রেনটি থামানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী।

এদিকে, লালমনি এক্সপ্রেস লাইনচ্যুৎ হওয়ায় বোনারপাড়া-সান্তাহার এবং লালমনিরহাট- সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

বিভিন্ন স্টেশনের আটকা পড়ে আছে বেশ কয়েকটি ট্রেন। ফলে হাজার-হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ