যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার যশোরের ৮ উপজেলায় বিশেষ অভিযান চালায় পুলিশ। আটক করা হয় জামাত-শিবিরকর্মীসহ ৭৮ জনকে। তারা সবাই বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। যৌথবাহিনীর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপি-জামাতের ১৭ নেতাকর্মীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতভর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫০ জামাত কর্মীসহ ২৮২ জনকে আটক করে পুলিশ। দিনাজপুর ও গাজীপুর থেকে আটক করা হয়েছে জামাতের দুই কর্মীকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: