বিজয়ের মাস ১৬ ডিসেম্বরের আগেই পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলে।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত পদ্মা সেতুর ২৬% কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর পাইলিংয়ের কাজ শুরু হবে ডিসেম্বরে।
এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: