আইনশৃঙ্খলা বাহিনীর নাশকতাবিরোধী অভিযানে দিনাজপুর ও সাতক্ষীরায় বিভিন্ন মামলায় বিএনপি-জামাত নেতাকর্মীসহ ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাতে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কথা রয়েছে। সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি-জামাতের ২১ নেতাকর্মীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত যশোরের ৮টি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৩ জন ও জামাত শিবিরের ১৮ জন কর্মীসহ বিভিন্ন মামলার ২৫ আসামি রয়েছে।
এদিকে, খুলনা ও যশোর থেকে বিএনপি-জামাতের ৯১ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।