জেলার খবর

না’গঞ্জ সাত খুন

নূর হোসেনকে রিমান্ডে নেয়ার দাবিতে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার পুনঃতদন্ত ও প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে নিহতদের পরিবার ও এলাকাবাসী। রোববার সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।

এসময়, সাত খুনের মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে নূর হোসেনকে রিমান্ডে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাকে রোববার সকালে নিহত ৭ জনের পরিবারের সদস্যরা সাত খুন মামলার পুনঃতদন্ত ও প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে মানববন্ধন করেন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন এলাকাবাসীও। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের নেপথ্যের মানুষদের খুঁজে বের করতে নূর হোসেনকে রিমান্ডে নেয়ার দাবি জানান স্বজনরা।

৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর শুক্রবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে ৬টি হত্যা মামলাসহ ১১টি মামলার আসামি নূর হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ