নওগাঁয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের নির্যাতনে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উ্দ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত ৩টার দিকে ১৫-২০ জনের একটি দল গরু আনতে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত দিয়ে ভারতের সংগার এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ ক্যাম্পের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে।
এতে দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও কলমুডাঙ্গা গ্রামের রমজান আলী ও ফাইজুল ইসলাম নামে দুই জনকে আটক করে নিয়ে যায় বিএসএফের সদস্যরা।
এ সময় তাদেরকে মারধর করার একপর্যায়ে তাদের পা ভেঙে দেয় তারা। পরে তাদের ছেড়ে দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: