চাঁদা না পেয়ে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে ইসমাইল হোসেন নামে এক কৃষককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
জানা গেছে, কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ কৃষক ইসমাইলের কাছে চাঁদা দাবি করে আসছিল— এরই জের ধরে রোববার রাত ৩টার দিকে তারা ইসমাইলের বাড়িতে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা।
এসময় চাঁদা দিতে অসম্মতি জানালে ইসমাইলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা।
কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে প্রতিবেশীরা বাড়ির সামনের রাস্তার পাশে ইসমাইলের কোপানো ও গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: