নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা মঙ্গলবার সকালে গাজীপুরের ভিয়েলা টেক্স কারখানা পরিদর্শন করেছেন।
এসময় তিনি কারখানার কর্ম পরিবেশ পরিদর্শন ছাড়াও পোশাকশ্রমিকদের সঙ্গে কথা বলেন।
সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর গাজীপু্রা এলাকায় ভিয়েলা টেক্সপোশাক কারখানা পরিদর্শন করেন নেদারল্যান্ডের রানী।
এসময় তার সঙ্গে ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হোসেন আবেদ।
পরিদর্শনকালে রানী অর্থ লেনদেন প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে শ্রমিকদের সুযোগ সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি কারখানার কর্ম পরিবেশ ও শ্রমিকদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন।
পরে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার পরিদর্শন ও টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স কারখানা পরিদর্শন করার কথা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: