কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। আহত হয়েছে একজন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী বেলাল হোসেন মারা যান।
এর আগে ভোর ৬টার দিকে চৌদ্দগ্রামের আমানগণ্ডা এলাকায় একটি থেমে থাকা ট্রাকের পেছনে কাজ করছিলেন চালক ও হেল্পার।
এ সময় একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে হেল্পার মাসুম ঘটনাস্থলে মারা যান। আহত হন ট্রাকচালক আব্দুল করিম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: