জেলার খবর

দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে আরেক ইতালিয় নাগরিক আহত

ফাদার পিয়েরো পারোলারি
ফাদার পিয়েরো পারোলারি

দিনাজপুরে আরেক ইটালিয়ান নাগরিক ফাদার পিয়েরো পারোলারিকে (৫০) গুলি করেছে দুর্বৃত্তরা। চিকিৎসকেরা তাকে ঢাকায় আনার পরামর্শ দিয়েছেন।

বুধবার সকালে জেলার মির্জাপুরে বিআরটিসি বাসডিপো এলাকায় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইটালিয়ান নাগরিক ফাদার পিয়েরো পারোলারি পেশায় একজন চিকিৎসক। সকাল ৮টার দিকে শহরের সুইহারি ক্যাথলিক চার্চ থেকে সাইকেলে করে তার কর্মস্থল কসবা মিশন হাপাতালের দিকে যাচ্ছিলেন। শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে ৩ জন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় পিয়েরোকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করে। সেখানে অস্ত্রপচার শেষে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসকরা বলেন, তার ঘাড়ে গুলি লেগেছে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, দিনাজপুর শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সিজার তাবেলা নামে এক ইটালীয় নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়াও রংপুরের কাউনিয়ায় আলুটারিতে ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করে দুবৃর্ত্তরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ