যশোর, নড়াইল, পিরোজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি ও জামাত-শিবিরের নেতা-কর্মীসহ দুই শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাতে যশোরের ৮টি থানায় অভিযান চালিয়ে পুলিশ যানবাহনে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলায় ৭৭ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের মধ্যে বিএনপি ও জামাতের ৪ জন করে মোট ৮ জন নেতাকর্মী রয়েছে।
নড়াইলের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় এক শিবিরকর্মীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, নাশকতার আশঙ্কায় পিরোজপুর, সাতক্ষীরা ও মৌলভীবাজারে আটক করা হয়েছে ১১৪ জনকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: