জেলার খবর

সাকা চৌধুরীর ফাঁসির আদেশ বহাল থাকায় উল্লাস চট্টগ্রামে

চট্টগ্রাম
চট্টগ্রাম

যুদ্ধাপরাধী রাজাকার কমাণ্ডার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির আদেশ উচ্চ আদালতে বহাল থাকায় উল্লাস প্রকাশ করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, গণজাগরণ মঞ্চ ও সাধারণ মানুষ। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন তারা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আলবদর কমাণ্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের রিভিউ আবেদনের রায়কে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চে জড়ো হন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও সাধারণ মানুষ।

আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ হওয়ার খবরে উল্লাসে মেতে উঠেন তারা।

রায় শোনার পর আনন্দ মিছিল ও একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন তারা। ফাঁসির রায় কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবেন বলেও মনে করেন সাকা চৌধুরীর বর্বর নির্যাতনের শিকার মানুষ।

এলাতাকাবাসীরা বলেন, বিশেষ করে চট্টগ্রামের সন্তান সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বহাল থাকায় তারা খুশি। যারা মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করতে চাইছে তাদেরও বিচার চান তারা।

এদিকে, আপিল বিভাগের এ রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ