জেলার খবর

না’গঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ

একই পরিবারের চার জন দগ্ধ
একই পরিবারের চার জন দগ্ধ

নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা গ্রামে বৃহস্পতিবার গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন: মনির হোসেন (৩৫) ও তার স্ত্রী মিনারা বেগম (২৮) এবং নিকটাত্মীয় রিমন (২৫) ও আরিফ (১৬)। সবাই পোশাক শ্রমিক।

হাসপাতালের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা জানান, তারা চার তলা একটি বাড়ির নিচ তলার বাসিন্দা। ভোর ৪টার দিকে রান্না করার সময় হঠাৎ এ বিস্ফোরণ ঘটে।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের ভোর সাড়ে ৬টার দিকে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে মিনারা বেগমের শরীরের ৪০ % এবং মনির হোসেনের শরীরের ৩৫% পুড়ে গেছে। বাকি দুজনের শরীরের সামান্য অংশ পুড়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ