ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কুমিল্লা বিবির বাজার সীমান্ত এলাকা থেকে চার আফ্রিকান নাগরিককে আটক করেছে বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে বিবির বাজার বিওপির গোলাবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করে। তাদের প্রত্যেকের কাছে ভারতীয় মেয়াদোত্তীর্ণ ভিসা পাওয়া গেছে। তবে বাংলাদেশে প্রবেশের কোন অনুমতিপত্র পাওয়া যায় নি।
আটকের পর বিজিবি তাদের কুমিল্লার কোতয়ালী থানায় হস্তান্তর করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: