নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি রকমের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সিলেট সার্কিট হাউজে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বই এখন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, খালেদা জিয়াও তার বাইরে নন। স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখেই সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে।
যাতে চোরাগোপ্তা হামলার শিকার হতে না হয় সে জন্য সবাইকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: