জেলার খবর

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

 আনন্দ মিছিল
আনন্দ মিছিল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকরে বন্দরনগরী চট্টগ্রামে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ।

রোববার নগরীর চেরাগী পাহাড় থেকে বের করা আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মঞ্চের কর্মীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে, শনিবার দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। ফাঁসির খবরে শাহবাগে উল্লাসে ফেটে পড়েন মঞ্চের নেতাকর্মী ও উপস্থিত জনতা।

গতকাল বিকেল থেকেই যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের অপেক্ষায় রাজধানীর শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। রাতে ফাঁসি কার্যকরের খবর মঞ্চে পৌঁছালে উল্লাসে ফেঁটে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। একে অপরকে আলিঙ্গন করে উচ্ছাস প্রকাশ করেন সবাই।

এদের ফাঁসি কার্যকরের মধ্যে দিয়ে স্বাধীনতাবিরোধী জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পথ সুগম হলো—উল্লেখ করে মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, এভাবে বাকি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলেই কলঙ্কমুক্ত হবে দেশ।

এছাড়া, দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ