জেলার খবর

স্বস্তি প্রকাশ চট্টগ্রাম-ফরিদপুরসহ সর্বস্তরের মানুষ

স্বস্তি প্রকাশ
স্বস্তি প্রকাশ

দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চট্টগ্রাম ও ফরিদপুরসহ দেশের সর্বস্তরের মানুষ। এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছেন তারা। ফাঁসি কার্যকরের পরপরই দেশের বিভিন্ন স্থানে হয়েছে আনন্দ মিছিল।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর শনিবার একাত্তরে চট্টগ্রামের পাকিস্তানি-দোসর সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি কার্যকর হওয়ায় উচ্ছাসিত চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে তার ফাঁসি কার্যকর হওয়ায় দেশের সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে, শনিবার রাতে আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি কার্যকর হওয়ার খবরে তার নিজ এলাকা ফরিদপুরের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছে।

এ ফাঁসি কার্যকর হওয়ার পরই আনন্দ মিছিল বের করে সর্বস্তরের মানুষ। রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও ফরিদপুরবাসী।

আনন্দ মিছিল ও মিষ্টি বিরতণের মধ্য দিয়ে রায় কার্যকরে উল্লাস প্রকাশ করা হয় । জেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ হয়।

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম, ফরিদপুরসহ সারাদেশের মানুষ। অন্যান্য যুদ্ধাপরাধীর দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ