জেলার খবর

আমার বাবা প্রাণভিক্ষা চাননি: সাকার ছেলে

 হুম্মাম কাদের চৌধুরী
হুম্মাম কাদের চৌধুরী

আমার বাবা প্রাণভিক্ষার চাননি উল্লেখ করে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, শেষ দেখা করার সময় বাবা বলেন, ‘৬ ফুট ২ ইঞ্চির তোমার বাবা কারও কাছে মাথানত করতে পারে না।’

রোববার সকালে সাকার মরদেহ দাফন শেষে তাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের বলেন, অবৈধ রায়ের মাধ্যমে বাবাকে হত্যা করা হয়েছে—একদিন না একদিন এ হত্যার বিচার হবেই।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘দেশে অনেক গুম-খুন হচ্ছে— অনেকে আপনজনের মরদেগহ খুঁজেও পাচ্ছে না। সেই দিক থেকে আমরা ভাগ্যবান। আমরা আমাদের বাবাকে সম্মানের সঙ্গে দাফন করতে পেরেছি।’

এ সময সাকার ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘প্রাণভিক্ষার বিষয়ে সাকা বলেন, আমি মার্সি (ক্ষমা) চাই। তবে তা রাব্বুল আলআমিনের কাছে, কোনো বান্দার কাছে নয়।’

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ