প্রায় ১১ হাজার বর্গ কিলোমিটার আয়তনের গোপালগঞ্জের জলা ভূমি চন্দার বিল। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিতভাবে বিল ভরাট আর প্রাকৃতিক সম্পদ আহরণের কারণে হুমকির মূখে পড়েছে জীববৈচিত্রের সম্ভার গোপালগঞ্জের বৃহত্তম চান্দার বিলের জীববৈচিত্র।
এতে দু:খ-দুর্দশা বেড়েই চলছে কৃষি ও মৎস্য সম্পদ উপর জীবন-জীবিকা নির্ভরশীল হাজার হাজার মানুষের। বিদ্যুৎ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষাসহ নানা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই বিলাঞ্চলবাসী।
দেশীয় প্রজাতির মাছ, শাপলা-শালুক, শামুকসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর এ বিল। এখানে ৪৪টি গ্রামে অর্ধ লক্ষাধিক মানুষের বসবাস। বছরে ৭ থেকে ৮ মাস পানি বন্দি থাকা এই বিলাঞ্চলের মানুষের জীবিকা নির্ভর করে পানি আর ভূমির উপর। জলাবদ্ধতার কারণে বছরে একবার চাষাবাদের সুযোগপান এখানকার চাষীরা। মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা।
এদিকে, বেসরকারী উন্নয়ন সংস্থা-বিসিএএসের গবেষণা কর্মকর্তা বিধান চন্দ্র টিকাদার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিলে লবনাক্ত পানি প্রবেশ, অপরিকল্পিত ভাবে খাল-বিল ভরাট আর প্রাকৃতিক সম্পদ নিধনের কারণে হুমকির মুখে পড়েছে বিলের জীব বৈচিত্র।
চান্দার বিলের জীববৈচিত্র রক্ষা ও এখানকার মানুষের দু:খ দুদর্শা কমাতে সরকার দ্রুত এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশা করেন বিলাঞ্চলবাসীর।