জেলার খবর

কুমিল্লায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কুমিল্লা
কুমিল্লা

কুমিল্লার লাকসামে মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন: অটোরিকশা চালক জসিম উদ্দিন (৩০), আরোহী মোহসেনা আক্তার (৩৫), নাসরিন আক্তার (২৪) ও রোজিনা আক্তার (২০) এবং পথচারী আবুল কালাম (৩৫)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লা মালবোঝাই একটি ট্রাক নোয়াখালী যাচ্ছিল। ট্রাকটি সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালকসহ ৩ জন নিহত হন। আহত হন ৩ জন।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাক ও এর চালককে আটক করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ