জেলার খবর

ভারতে গেলেন ৫৯১ জন ছিটমহলবাসী

ছিটমহলবাসী
ছিটমহলবাসী

কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে গত তিনদিনে সদ্য বিলুপ্ত ৮টি ছিটমহলের ৫৯১জন বাসিন্দা স্থায়ীভাবে বসবাসের জন্য ভারতে গেছেন। জন্মভূমি ছেড়ে যাওয়ার আগ মুহুর্তে, আবেগপ্রবণ হয়ে পড়েন এসব বাসিন্দা, তাদের রেখে যাওয়া স্বজন ও প্রতিবেশিরা। স্থানীয় প্রশাসন তাদেরকে ভারতের প্রশাসনের নিকট হস্তান্তর করেন।

মঙ্গলবার শেষ দফায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাচ্ছেন কুড়িগ্রামের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ২৯ পরিবারের ১৫৭ জন বাসিন্দা। রোববার ১২টি ছিট মহলের মধ্যে ২টি ছিটের ৭২ জন ভারতে উদ্দেশ্যে দেশ ছাড়েন।

সোমবার লালমনিরহাটের সদ্য বিলুপ্ত চারটি ছিটমহল থেকে ১৩০ বাসিন্দা দ্বিতীয় দফায় ভারতে যান। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম তাদেরকে বুড়িমারী স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশনে নিয়ে যান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে পারমিট পাসধারীদের মিষ্টিমুখ করিয়ে, ফুলের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অপরদিকে, জিরো পয়েন্টে ভারতের কোচবিহার জেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের বরণ করে নেয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ