জেলার খবর

শীতের সবজিতে মেতেছে চুয়াডাঙ্গার কৃষকরা

শীতের সবজি
শীতের সবজি

আশ্বিনী বৃষ্টির পর ভোরে শীত শীত ভাব, সন্ধ্যায় হালকা কুয়াশা হেমন্ত শুরুর আগেই যেন শীতের আগমন বার্তা দিচ্ছে। বাজারে উঠতে শুরু করেছে শীতের প্রায় সব ধরনের আগাম সবজি। শীতের সবজিতে নিয়ে মেতেছে চুয়াডাঙ্গার কৃষকরাও, এর মধ্যে অন্যতম হলো শিম। এবার শিম চাষে দামও ভালো পাচ্ছে কৃষক।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রূপভান, ইপশা, বারি-১ ও বারি-৪সহ হরেক জাতের শিমের চাষ হয়ে থাকে চুয়াডাঙ্গায়। জমি ছাড়াও বিভিন্ন গ্রামীণ সড়কের দুই ধারে, জমির আইল, পুকুর পাড় ও বাড়ির আঙিনায় শিম চাষ হচ্ছে। তবে হঠাৎ শিম গাছে বিভিন্ন রোগ দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন শিম চাষীরা।

শিম চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৭ হাজার টাকা। এ ক্ষতি থেকে রক্ষা পেতে কৃষকরা বিভিন্ন ধরণের কীটনাশক ব্যবহার করেও কোন ফল পাচ্ছেন না। এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে বলেন, শিমের পোকালাগার বিষয়টি স্বীকার করে বলেন চাষীরা বীজগুলো ভালো করে শোধন করে লাগালে এ সমস্যায় তারা পড়তেন না।

চুয়াডাঙ্গায় গত বছর মোট ৪২৫ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছিল। এবার মোট ৪৭৭ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে যা গত বারের তুলনায় ৫২ হেক্টর বেশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ